Main Menu

মস্তিষ্কে রক্তক্ষরণে শাবিছাত্রের আকস্মিক মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আল-আমিন নামের এক ছাত্র মৃত্যুবরণ করেছেন।(ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার দিবাগত (১২ নভেম্বর) মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

আল-আমিন শাবিপ্রবি’র ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২০২১ সেশনের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলায়। তিনি পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন নতুন বাজার আবাসিক এলাকায় বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে তার শরীর হঠাৎ খারাপ করে। পরিবার ও এলাকাবাসীর সহযোগিতায় মহানগরের একটি প্রাইভেট হসপিটালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হ্যার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের দায়িত্বশীল চিকিৎসকরা।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এস এম ইসহাক মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসকের বরাত দিয়ে অধ্যাপক ইসহাক মিয়া বলেন, ‘কয়েক দিন ধরে আল আমিন হতাশায় ভুগছিলেন। বুধবার রাতে হঠাৎ অসুস্থতা বোধ করলে পরিবার ও সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষায় মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি জানা যায়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।”

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ইফতে খাইরুল আমিন বলেন, ‘আল আমিন তার মায়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পাশের একটি এলাকায় থাকতেন। তার মা–বাবা জানিয়েছেন, আল আমিন স্ট্রোক করেছিলেন। এরই মধ্যে তার মরদেহ পরিবারের তত্ত্বাবধানে চট্টগ্রামে পাঠানো হয়েছে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীরা আল আমিনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Share





Related News

Comments are Closed