মালদ্বীপে জুমার খুতবার বাংলা অনুবাদের উদ্যোগ
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিস্তৃত করতে শিক্ষা, ধর্মীয় ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের বিষয়ে দুই দেশ একমত হয়েছে।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ও দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী ড. মোহাম্মদ শাহিম আলী সাঈদ সৌজন্য সাক্ষাতে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
সাক্ষাতে জুমার খুতবার বাংলা অনুবাদের প্রস্তাব ও দ্রুত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে সম্মতি জানানো হয়।
এমওইউ সম্পাদনের মাধ্যমে দুই দেশের ইসলামিক গবেষক, আলেম ও শিক্ষাবিদদের বিনিময় কার্যক্রম আরও সহজতর হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
মালদ্বীপের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ ও নির্ভরযোগ্য সহযোগী। বাংলাদেশের জাকাত ব্যবস্থাকে অনুসরণযোগ্য মডেল হিসেবে দেখি এবং এ খাতে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী।’
হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের ধর্মীয় বার্তা আরও স্পষ্টভাবে পৌঁছে দিতে জুমার খুতবা বাংলায় অনুবাদ গুরুত্বপূর্ণ। এতে সামাজিক সম্প্রীতি ও ঐক্য আরও শক্তিশালী হবে।’
দুই পক্ষ আরও সম্মত হয়েছে, মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বাড়ানো হবে, এবং এই উদ্যোগে মালদ্বীপ সরকার অর্থায়ন ও সহযোগিতা দেবে।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed