মালয়েশিয়ায় ৬৭ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়ার কেলান্তানের অভিবাসন বিভাগের এক অভিযানে ৭৫ জন অননুমোদিত অভিবাসী শ্রমিককে আটক করেছে। এদের মধ্যে সাতজন স্বীকার করেছেন তারা থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের সুংগাই গোলোক নদীপথে অবৈধভাবে দেশে প্রবেশ করেছেন।
জেআইএম কেলান্তানের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানান, আটক ব্যক্তিদের বয়স ২৩ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি, একজন ভারতীয় এবং একজন মিয়ানমারের নাগরিক।
তিনি বলেন, ‘এই অভিবাসীরা সীমান্তের অবৈধ পয়েন্ট দিয়ে প্রবেশের পর একটি পরিবহন চক্রের মাধ্যমে কোটা বারুর লেম্বাহ সিরেহ বাস টার্মিনালে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে, সেখান থেকে তারা উপদ্বীপের পশ্চিম উপকূলের রাজ্যগুলোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।’
মোহাম্মদ ইউসুফ আরও জানান, গোয়েন্দা তথ্য ও জনসাধারণের সহযোগিতায় পরিচালিত যৌথ অভিযানে কোটা বারু ও পাশির মাস এলাকার নির্মাণস্থলগুলোতে অভিযান চালানো হয়।
অভিযানে মোট ৭৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে- এর মধ্যে ৬৭ জন বাংলাদেশি পুরুষ, চারজন ইন্দোনেশিয়ান পুরুষ, দুইজন ইন্দোনেশিয়ান নারী, একজন ভারতীয় ও একজন মিয়ানমারের নাগরিক।
তিনি বলেন, ‘তাদের সবাইকে তদন্তের জন্য তানাহ মেরাহ অভিবাসন আটক কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তারা ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি) ও ১৫(১)(সি), এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রুল ৩৯(বি) লঙ্ঘনের অভিযোগে তদন্তাধীন।’
অভিযানটি সীমান্ত এলাকায় মানবপাচার ও অবৈধ শ্রমিক প্রবেশ প্রতিরোধে জেআইএম-এর চলমান তৎপরতার অংশ বলে জানান বিভাগের পরিচালক।
Related News
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করাRead More
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপে গিয়ে ভাগ্য বদলের আশায় ভয়ংকর সমুদ্রযাত্রা। মৃত্যুঝুঁকি নিয়ে অনিরাপদ রাবারের নৌযানেRead More



Comments are Closed