Main Menu

হবিগঞ্জ হাসপাতালে ভভিযান, ৯ দালালকে কারাদন্ড

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর হাসপাতালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) অভিযানে নয় দালালকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জের কোম্পানী কমান্ডার শাহ আলমের নেতৃত্বে এ অভিযান করা হয়।

Manual7 Ad Code

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন মিয়া ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন।

Manual4 Ad Code

আটকরা হলেন- বানিয়াচং উপজেলার কান্দিপাড়া গ্রামের প্রশন্ন দাসের ছেলে অশিত দাশ (৪০), সদর উপজেলার পইল গ্রামের আরজ আলীর ছেলে রমিজ আলী রনি (২৭), হবিগঞ্জ শহরের আনন্তপুর এলাকার আইদও শাহের ছেলে মো. কামাল শাহ (২৫), আনন্দপুর এলাকার আকল আলীর ছেলে আসাদুজ্জামান রিপন (৪৩), সুনামগঞ্জ জেলার হাতিয়া গ্রামের হরুফ মিয়ার ছেলে কাউছার (৩০), বানিয়াচং উপজেলার সতমুখা গ্রামের মজর আলীর ছেলে বিলু মিয়া (৪২), চুনারুঘাট উপজেলার ফুলগাও গ্রামের বেলাল মিয়ার ছেলে আব্দুল খালেক মিয়া (২৭), আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের নিকুঞ্জ ঘোষের ছেলে নিতু ঘোষ (৩৫) ও হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের নিখিল রায়ের ছেলে সৌরভ রায় (২২)।

Manual3 Ad Code

র‌্যাব ৯ শায়েস্তাগঞ্জ কোম্পানী কমান্ডার শাহ আলম বলেন, ‘দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর হাসপাতাল এলাকায় দালাল চক্রের উপদ্রব বেড়েছে। এদের খপ্পরে পড়ে অনেকে নিঃস্ব হচ্ছেন। বিষয়টি আমাদের নজরে এলে অভিযান চালানো হয়।’

Manual7 Ad Code

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন মিয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে অভিযান করে। এ সময় ৯ জন দালালকে আটক করা হয়। যারা সরকারি হাসপাতাল থেকে রোগীকে ফুসলিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code