Main Menu

বিএনপি ক্ষমতায় গেলে ‘রেইনবো ন্যাশন’ গঠন করব: এম এ মালিক

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ এম এ মালিক বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদীরা বিগত সময়ে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় গড়েছে। দেশের মানুষের সকল মৌলিক অধিকার ছিনিয়ে নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ক্ষমতাকে ধরে রাখতে হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের হত্যা-গুম করেছিল।

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে “রেইনবো ন্যাশন” গঠন করব। আমরা এদেশে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো। যেখানে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার সুরক্ষিত থাকবে।’

শনিবার (১৮ অক্টোবর)  সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজারের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

সভায় সভাপতিত্ব করেন কামালবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. গুলজার আলী। যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ বিপ্লব।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহাব উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, সহসভাপতি আব্দুল লতিফ খান, সাবেক ছাত্রনেতা মাসুম আলম, জেলা বিএনপির সহ-ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, যুগ্ম সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতা, যুক্তরাজ্য বিএনপি নেতা আহমদ আলী, তেতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক মাছুম পারভেজ, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলাম রাজু, কামালবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী বশির মিয়া, আব্দুল ওয়াহাব, শাহ আলমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুশ শাকুর শফিক। স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক আব্দুল মহিম।

Manual2 Ad Code

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাসিমী উদ্যান জামে মসজিদের ইমাম ফখরুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code