হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে পৃথক দুটি অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় ১৭ ও ১৮ অক্টোবর এই অভিযান পরিচালনা করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ অক্টোবর) ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৮৩৬৭) থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে দেখা যায়, মাছের খাবার ও সারের বস্তার নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় জিরা। জব্দকৃত এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্র বা আমদানির চালান কপি পাওয়া যায়নি। পণ্যের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২৫ লাখ টাকা।
পরদিন শনিবার (১৮ অক্টোবর) একই উপজেলার সাতছড়ি-চুনারুঘাট সড়কে আরও একটি অভিযান চালানো হয়। ওই সময় সন্দেহজনক একটি স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কাশ্মীরি শাল, শাড়ি, থ্রিপিস, জিরা ও ফুচকা জব্দ করা হয়। এই চালানের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৮০ হাজার টাকা।
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দ করা পণ্য ও ট্রাকের সিজার তালিকা তৈরি করে তা নিয়ম অনুযায়ী জেলা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া বাকি মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।
Related News
হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলা কারাগারে মাদক মামলার আসামি এনামুল হাসান (৩২) নামে এক হাজতিরRead More
সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের অলিপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল খালেক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহতRead More



Comments are Closed