Main Menu

শ্রীমঙ্গলে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল নারীর

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে শ্রীমঙ্গলে রেললাইনে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সাধরা রেলস্টেশনের পাশে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।

নিহত রোকেয়া বেগম উপজেলার মাধবপাশা গ্রামের মো. মোস্তফার স্ত্রী। ঘটনার পর শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে রেললাইনের পাশে হাঁটছিলেন রোকেয়া বেগম। এসময় হঠাৎ সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস আসলে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed