Main Menu

সিলেটে ৫৮৭ বোতল বিদেশি মদসহ পিকআপ জব্দ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা-পুলিশের অভিযানে ৫৮৭ বোতল ভারতীয় মদসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে সিলেট ক্লাবের সামনে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে উপপরিদর্শক (নিঃ) মো. সেলিম মিয়ার নেতৃত্বে একটি দল সেখানে চেকপোস্ট বসায়। এ সময় একটি প্রাইভেটকার ও একটি ডিআই পিকআপকে থামানোর সংকেত দিলে পিকআপের চালক ও সহকারী গাড়িটি ফেলে পালিয়ে যায়। প্রাইভেটকারে থাকা কয়েকজনও দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

Manual6 Ad Code

পরবর্তীতে তল্লাশি চালিয়ে পিকআপ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫৮৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে— AC Black বড় বোতল ১১টি ও ছোট ১৪১টি, Blue বড় ১৬টি, মাঝারি ১৩৯টি ও ছোট ২৪টি, ICE মাঝারি ১৪০টি ও ছোট ৪৭টি এবং McDowell’s মাঝারি ৬৯টি বোতল।

Manual7 Ad Code

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code