সিলেটে দশ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩৪ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে ডেঙ্গুর ভয়াবহতা কমছে না। নতুন করে আবারও বাড়ছে আক্রান্তের সংখ্যা, লোকজনের কাছে বাড়ছে আতঙ্ক। শুধু অক্টোবরের প্রথম ১০ দিনেই আক্রান্ত হয়েছেন ৩৪ জন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, শনিবার (১১ অক্টোবর) পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ২১৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৫ জন।
এরমধ্যে, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ৫ জন, হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল ৪ জন, হবিগঞ্জ লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন।
১ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ জন। আর ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২১৭ জন।
জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী সিলেট জেলায় আক্রান্ত ৩৯ জন, সুনামগঞ্জে ৩৩ জন, মৌলভীবাজারে ২১ জন এবং হবিগঞ্জে ১২৪ জন (কিশোরগঞ্জ হতে আগত-১ জন)। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতাই সবচেয়ে বড় অস্ত্র। জমে থাকা পানি পরিষ্কার রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা, মশারি ব্যবহার এবং চারপাশ পরিচ্ছন্ন রাখা এখনই এসব অভ্যাসে মনোযোগ না দিলে সামনে শঙ্কা আরও বাড়বে।
Related News
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৬৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়েRead More
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৯৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More



Comments are Closed