Main Menu

কমলগঞ্জে জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার আলীনগর ইউনিয়নের কামদপুর উচ্চ বিদ্যালয়ের পাশে জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

Manual6 Ad Code

গত ৩ অক্টোবর শুক্রবার সকালে কয়েকজন গ্রামবাসী জঙ্গলে প্রবেশ করলে তারা হাড়গোড়ের মতো কিছু দেখতে পান। বিষয়টি কমলগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। কঙ্কালটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

Manual4 Ad Code

এদিকে এ ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই ধারণা করছেন, এটি কোনো নিখোঁজ ব্যক্তির কঙ্কাল হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

Manual6 Ad Code

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো: মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া কঙ্কালটি পুরুষ নাকি নারী তা এখনও নিশ্চিত নয়। এছাড়া এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়েও এখন কিছু বলা যাচ্ছে না।

শনিবার সকালে কঙ্কালটির ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। তিনি আরও জানান, কঙ্কালটির পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় থানায় যদি নিখোঁজ সংক্রান্ত কোনো অভিযোগ থাকে, সেটিও তদন্তের আওতায় আনা হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code