ওমরাহ পালনে মানতে হবে নতুন ১০ নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: লাখো মুসলমানের কাছে ওমরাহ পালন একটি স্বপ্নের বিষয়। তবে ভিসা, আবাসন ও পরিবহণ বুকিংয়ের জটিলতার কারণে অনেকে সমস্যায় পড়েন। এবার সেই প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে সৌদি আরব নতুন নিয়ম চালু করেছে। ভিসা থেকে শুরু করে হোটেল ও পরিবহণ বুকিং সবকিছু সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে করতে হবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম ভঙ্গ করলে যাত্রীদের জরিমানা, এমনকি যাত্রা বাতিল পর্যন্ত হতে পারে। তাই ওমরাহ পালনের আগে প্রত্যেক মুসলমানের জানা জরুরি নতুন ১০ নিয়মকানুন:
.আবাসন বুকিং বাধ্যতামূলক – ভিসার আবেদন করার সময়ই হোটেল বা আত্মীয়ের বাসার ঠিকানা নথিভুক্ত করতে হবে।
.আত্মীয়ের বাসায় থাকলে পরিচয়পত্রের তথ্য প্রয়োজন – সৌদি আইডি নম্বর দিয়ে তা ভিসার সঙ্গে যুক্ত করতে হবে।
.পর্যটন ভিসায় ওমরাহ নয় – শুধু নির্দিষ্ট ওমরাহ ভিসাতেই অনুমতি মিলবে।
.নুসুক প্ল্যাটফর্মে ভিসা আবেদন – ই-ভিসা বা অনুমোদিত এজেন্সির মাধ্যমে বুকিং করতে হবে।
.ভ্রমণপথ পরিবর্তন করা যাবে না – নির্ধারিত পরিকল্পনা ভঙ্গ করলে জরিমানা হবে।
.সময়সীমা অতিক্রম করলে জরিমানা – অতিরিক্ত থাকার জন্য জনপ্রতি ন্যূনতম ৭৫০ রিয়াল জরিমানা ধার্য হবে।
.বিমানবন্দরে বুকিং যাচাই – হোটেল ও পরিবহণ বুকিং কর্মকর্তারা চেক করবেন।
.শুধু অনুমোদিত পরিবহণ ব্যবহার – ট্যাক্সি, বাস বা ট্রেন নুসুক অ্যাপ থেকে বুক করতে হবে।
.ট্রেনের সময়সীমা মানতে হবে – হারামাইন এক্সপ্রেস রাত ৯টার পর বন্ধ থাকে, তাই বিকল্প বুকিং আগে থেকেই করতে হবে।
.নিয়ম ভঙ্গ করলে বড় অঙ্কের জরিমানা – অননুমোদিত ট্যাক্সি ব্যবহার বা পরিকল্পনা ভঙ্গ করলে কড়া শাস্তি হবে।
সৌদি সরকার বলছে, এসব নিয়ম মেনে চললেই ওমরাহ হবে আরও সুসংগঠিত ও ঝামেলামুক্ত।
Related News
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা বেঁধে দিল মন্ত্রণালয়
বৈশাখী নিউজ ডেস্ক: হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধRead More
হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের হজে সৌদি আরবের বাড়িয়ে দেওয়া কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃতRead More



Comments are Closed