কুয়ালালামপুরে গাজা ফ্লোটিলা সমাবেশ
আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের সামনে হাজারো মানুষ জড়ো হয়ে ফিলিস্তিনি ইস্যুতে সংহতি প্রকাশ করেছে। ‘হিম্পুনান সুমুদ ফ্লোটিলা’ শীর্ষক এই সমাবেশে তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে- অবিলম্বে সব গ্লোবাল সুমুদ ফ্লোটিলা স্বেচ্ছাসেবকদের মুক্তি, গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর অনুমতি এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে শান্তি প্রক্রিয়ায় বিঘ্ন না ঘটানোর আহ্বান।
প্রতিবাদকারীরা ‘আল্লাহু আকবার’ ও ‘ইসরায়েল নিপাত যাক’ স্লোগান দেন। প্রায় পাঁচ হাজার অংশগ্রহণকারীর উপস্থিতি মালয়েশিয়ার সর্বস্তরের মানুষের ফিলিস্তিনপ্রীতি ও ঐক্যকে প্রতিফলিত করে।
পুলিশ শৃঙ্খলা বজায় রাখে, তবে দূতাবাস কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে সরাসরি স্মারকলিপি গ্রহণে অস্বীকৃতি জানায়। শুক্রবার জুমার নামাজের পর একই স্থানে আরও বড় সমাবেশ হওয়ার কথা রয়েছে।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed