সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে বদর উদ্দিন (২৩) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। তবে তার ভাগ্যে কী ঘটেছে সেটি এখনও জানা যায়নি।
বুধবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে বেনিপুর সীমান্তের শূন্যরেখা থেকে তাকে নিয়ে যায় বিএসএফ।
বদর উদ্দিন উপজেলার বেনিপুর গ্রামের আবদুল করিমের ছেলে।
স্থানীয় এক কৃষক জানান, লোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা বদর উদ্দিনকে ধরে নিয়ে গেছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বেনিপুর বিজিবি ক্যাম্প কমান্ডার শরাফাত আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম (পিএসসি) বলেন, অসমর্থিত সূত্রে জেনেছি বিএসএফ এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। আমরা ইতোমধ্যে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
Related News
ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে রাবেয়াRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More



Comments are Closed