ডাক্তারদের হাতের লেখা স্পষ্ট করার নির্দেশ আদালতের
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট চিকিৎসকদের হাতের লেখা নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। আদালত জানিয়েছে, পাঠযোগ্য মেডিকেল প্রেসক্রিপশন রোগীর মৌলিক অধিকার। অস্পষ্ট লেখার কারণে অনেক সময় রোগীরা ভুল ওষুধ খেয়ে বিপদের মুখে পড়তে পারেন।
মামলার শুনানিতে বিচারকরা এক নারীর চিকিৎসা প্রতিবেদন পরীক্ষা করে দেখেন, যেখানে চিকিৎসকের হাতের লেখা এতটাই দুর্বোধ্য ছিল যে একটিও শব্দ বা অক্ষর স্পষ্টভাবে পড়া যায়নি। এ ঘটনার পর আদালত নির্দেশ দেয়, মেডিকেল কলেজে হাতের লেখা উন্নত করার পাঠ অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি আগামী দুই বছরের মধ্যে ডিজিটাল প্রেসক্রিপশন চালুর সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। এর আগে পর্যন্ত সব চিকিৎসককে বড় হাতের অক্ষরে স্পষ্টভাবে প্রেসক্রিপশন লেখার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) সভাপতি দিলীপ ভানুশালী জানান, বড় শহর ও নগরে অনেক চিকিৎসক ইতোমধ্যেই ডিজিটাল প্রেসক্রিপশনে অভ্যস্ত হলেও গ্রামাঞ্চলে এখনও সমস্যা রয়ে গেছে। তিনি বলেন, রোগীর সংখ্যা বেশি হলে প্রতিটি প্রেসক্রিপশন স্পষ্ট লেখা কঠিন হলেও সরকারি নির্দেশনা অনুযায়ী চিকিৎসকদের বড় অক্ষরে লিখতে হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ রোগীর সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়নে সহায়ক হবে।
সূত্র: বিবিসি
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed