ছাতকে আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক অস্ত্রসহ গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি: ছাতকে যৌথ বাহিনীর অভিযানে দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের চিহিৃত সন্ত্রাসী দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালিক কে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার বাড়ি থেকে তার বাড়ি থেকে একটি দেশীয় রিভলবার, একটি পাইপগান, ২টি কার্তুজ, ৭টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আব্দুল খালিককে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। আদালত তার জামিন নামঞ্ছুর করে জেল হাজতে প্রেরন করার নির্দেশ দেন।
এরআগে গত শুত্রুবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ির একটি খড়ের ঘর থেকে দেশি এসব অস্ত্র উদ্ধার করেছে বলে পুলিশ নিশ্চিত করে। তিনি উপজেলার দক্ষিন খুরমা ইউপির খুরমা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের সময় ছাতক থানার এসআই সৈয়দ গোলাম সারোয়ার ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, ১৯৯৯ সালে সাবেক আওয়ামীলীগের সরকারের সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের উপজেলার দক্ষিন খুরমা ইউপির খুরমা গ্রামে সংম্বর্ধনা সভায় প্রকাশ্যে হত্যা প্রচেষ্টায় খালিকের নেতৃত্বে বন্ধুক দিয়ে গুলাগুলি করেছিল। এসময় আওয়ামীলীগের নেতাকমীরা সহ অর্ধশতাধিক লোকজন গুলিবিদ্ধ হন। এছাড়া ও তার বিরুদ্ধে প্রবাসীদের জায়গা বাড়ি ঘর অস্ত্রের ভয় দেখিয়ে জোরপুর্বক দখল করে নেয়ার অভিযোগ রয়েছে। এলাকার চিহিৃত সন্ত্রাসী হিসাবে পরিচিতি রয়েছে। তার নানা অত্যাচারে, নানা শ্রেনীর মানুষ অতিষ্ট হয়েছে।
এব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম খান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে তার বাড়ি থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।
Related News
সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ৭জন টেঁটাবিদ্ধসহ আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে সাতজন টেঁটাবিদ্ধসহ অন্ততRead More
শনিবার সুনামগঞ্জের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্য ও গুণগত মান উন্নয়নের লক্ষে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎRead More



Comments are Closed