Main Menu

হোসেনের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বালুচর এলাকার বান্দিা রাজমিস্ত্রী সুমন আহমদের ছেলে, বালুচর আলী আকবর ইসলামী একাডেমির ১ম শ্রেণির ছাত্র হোসন আহমদ (১১) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলার ৩৩নং ওয়ার্ডের ২৫নং বেডে চিকিৎসাধীন আছে। জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসা না করলে সে দুনিয়া ছেড়ে চলে যাবে।

চিকিৎসকরা বলছেন, উন্নত চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলা সম্ভব। হোসেন আহমদ-কে উন্নত চিকিৎসার জন্য বিশেজ্ঞ ডাক্তার ভারতে নিয়ে চিকিৎসার পরামর্শ প্রদান করেছেন। এই চিকিৎসা বাবৎ খরচ লাগবে প্রায় ১০ লক্ষ টাকা।

রাজমিস্ত্রী সুমন আহমদের পক্ষে এতো টাকা জোগাড় করা অসম্ভব। আর্থিকভাবে অসচ্ছল বিধায় মানবিক সহযোগিতা প্রয়োজন। হৃদয়বান মানুষ ছাড়া এই পরিবারের সামনে আর কোনো পথ খোলা নেই। সবার সাধ্যমত সহযোগিতায় হোসেন আবার নতুন জীবন ফিরে পেতে পারে। দেশ-বিদেশের দানশীল ব্যক্তিদের সাহায্যে হোসেনকে সুস্থ করে তুলা সম্ভব।

হোসেন আহমদকে সাহায্য পাঠাতে তার অভিভাবক- মাহফুজা বেগম, সঞ্চয়ী হিসাব নং- ৫৬১০১০১০১৬১৬৮ (রাউনিং নং- ২০০৯১১০৫৬), সোনালী ব্যাংক পিএলসি, আম্বরখানা শাখা, সিলেট অথবা বিকাশ- ০১৭২৯-৩৯২৩৮৪ (পার্সোনাল) নাম্বারে সাহায্য পাঠাতে পারবেন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed