Main Menu

নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহনন

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামে তসলিমা আক্তার (২৩) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের মশদ মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে স্বজনরা ঘরের ভেতরে তসলিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আরাফাত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

তবে আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Share





Related News

Comments are Closed