শাবিপ্রবিতে ইন্ট্রা স্পোর্টস সাস্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শাবি সংবাদদাতা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইন্ট্রা স্পোর্টস সাস্ট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর পর্দা নেমেছে। ২৬ আগস্ট অকশন এবং ২৯ আগস্ট উদবোধনী ম্যাচের মাধ্যমে শুরু হউয়া এবারের আসরে মোট ৮টি দল ও শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে। দারুণ নৈপুণ্য দেখি গ্রুপ পর্ব ও সেমি ফাইনাল পর্ব অতিক্রম করে আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) Hawkaw Fc ও Sweet Sixteen এর মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে এবারের টুর্নামেন্ট শেষ হয়েছে।
ফাইনালে বিজয়ী দল Hawkaw fc ও রানার্সআপ Sweet sixteen.
টুর্নামেন্টে সেরা উদীয়মান খেলোয়াড় – সাব্বির
সেরা গোল্কিপার – ইমন
টপ স্কোরার – সোয়াদ
ম্যান অফ দ্যা ফাইনাল – আলমগীর
ম্যান অফ দ্যা টুর্নামেন্ট – হাবিব
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথিবৃন্দের আসন অলংকৃত করেন স্পোর্টস সাস্ট ১০ তম এক্সিকিউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট ও সিইপি বিভাগের প্রভাষক নওরীন খানম অর্ণা, স্পোর্টস সাস্টের এডাভাইজর ও এফইটি বিভাগের সহযোগী অধ্যাপক আফজাল হোসেন এবং সিইপি বিভাগের অধ্যাপক সাইফুল আলম আমিন।এছাড়াও স্পোর্টস সাস্টের সাবেক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে অতিথিবৃন্দ এই ধরণের আয়োজনের সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ সুন্দর বিকাশের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed