ডোমারে ৪৭৮ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ মা-ছেলে গ্রেপ্তার
রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বিক্রয় নিষিদ্ধ প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের ৪৭৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মা ছেলেকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্ত্বিতে ডোমার থানার এসআই শৈলেন চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় ফোঁর্স সহ উপজেলার পশ্চিম চিকনমাটি জুম্মাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নিজ বসতবাড়ীতে মিনারা বেগম (৫৬) ও তার ছেলে জনি ইসলাম (২৫) কে ৪৭৮টি ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন। মিনারা বেগম ওই এলাকার সাকিদুল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় অভিযানিক পুলিশ কর্মকর্তা এসআই শৈলেন চন্দ্র দেব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করেন।
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম মাদক ব্যবসায়ী মা ছেলেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed