গভীর রাতে আ.লীগের মিছিল, পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে অভিযান চালানোর সময় এক পুলিশ কর্মকর্তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১২ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান।
আহত ওই পুলিশ কর্মকর্তার নাম আবু সাঈদ রানা। তিনি বন্দর থানার উপ-পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।
জানা যায়, সল্টগোলা এলাকায় একটি ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় উপপরিদর্শক আবু সাঈদ রানাকে এলোপাতাড়ি কোপানো হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
এ দিকে ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী এলাকাজুড়ে যৌথ অভিযান শুরু করে। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান বলেন, অভিযানে আমাদের একজন অফিসার গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed