গোবিন্দগঞ্জে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪ জন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের মৌসুমীর তেলের পাম্প এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মোজাফফর হোসেন।
তিনি বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পৌঁছেছে। তিনজনের মৃত্যুর কথা শুনেছি। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানতে পারিনি।
« ‘গোপনে’ ২২০০ কোটি টাকার নজরদারি সরঞ্জাম কিনেছিল আ.লীগ সরকার (Previous News)
(Next News) ২০ আগস্ট চালু হচ্ছে দ্বিতীয় তিস্তা সেতু »
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed