Main Menu

কোম্পানীগঞ্জে ধলাই নদীতে স্রোতে ভেসে যুবক নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে স্রোতে ভেসে গেছেন আফতাব নামে এক যুবক। পাহাড়ি ঢলে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ আফতাব উদ্দিন (৩১) কোম্পানীগঞ্জ উপজেলার কালিবাড়ি গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।

রবিবার (৩ আগস্ট) সকালে ধলাই নদী দিয়ে উজান থেকে ভেসে আসা লাকড়ি কুড়াতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিখোঁজের আত্মীয়রা জানান আফতাব সকাল ৭টার দিকে ধলাই নদী দিয়ে উজান থেকে ভেসে আসা লাকড়ি কুড়ানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। পরে স্থানীয়দের দ্বারা জানতে পারেন নদীর স্রোতের টানে ভেসে গেছেন আফতাব।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই যুবকের সন্ধান চালায়। তবে তাকে পাওয়া যায়নি। অন্ধকার হয়ে যাওয়ায় অনুসন্ধান কার্যক্রম বন্ধ করা হয়েছে। সোমবার সকাল থেকে ফের শুরু করা হবে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদআদনান ধলাই নদীর স্রোতে এক যুবক ভেসে যাওয়ার খবর পেয়েছি। সোমবার সকাল থেকে ডুবুরি দল আবারও তাকে উদ্ধারের জন্য অনুসন্ধান শুরু করবে।

Share





Related News

Comments are Closed