গোবিন্দগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাত ও পায়ে শিকল দিয়ে বাঁধা অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম পায়েল (২৩)। তিনি ওই এলাকার আত্তাব আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পায়েল প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমাতে যান। শনিবার সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের পরিবারের দাবি, পায়েল মাদকাসক্ত ছিলেন এবং মাঝে মাঝে চুরির সঙ্গে জড়িত থাকায় কিছুদিন ধরে তাকে শৃঙ্খলায় আনতে হাত ও পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হতো।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘পায়েলের পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।’
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed