প্রাক্তন স্ত্রীর নতুন স্বামীকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার দিঘলিয়া উপজেলার নন্দন প্রতাপ গ্রামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর সাবেক স্বামীর বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম আলামিন শিকদার (৩৩)। তিনি ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।
শনিবার (২ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঝিনাইদহের বাসিন্দা আসাদুল ইসলাম আলামিনের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করেন। পরে তিনি পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, নিহত আলামিন ও তার স্ত্রী দুজনেই দিঘলিয়া উপজেলার বাসিন্দা। ওই নারীর প্রথম স্বামী ছিলেন আসাদুল ইসলাম। আলামিনের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে আসাদুলের আগে থেকেই সন্দেহ ছিল। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে তালাক দিয়ে ওই নারী আলামিনকে বিয়ে করেন। ধারণা করা হচ্ছে, সেই ক্ষোভ থেকেই আসাদুল এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
ওসি জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত আসাদুল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
Related News
পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: নিরাপত্তা জনিত কারণে গোপালগঞ্জ হয়ে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেRead More
নড়াইলে বিএনপির শোভাযাত্রায় হামলা, দুই বিএনপি নেতা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতর্কিত হামলায় কৃষকদল নেতাRead More



Comments are Closed