চট্টগ্রামে দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইভাইসহ তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে ট্রাক, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— হুমায়ুন (২৩) ও তার ভাই মামুন (২১) ও তাদের মামা আব্দুর রশিদ (৩৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেল নিয়ে তিন আরোহী লোহাগাড়া থেকে সাতকানিয়া আসার পথে পদুয়া এলাকায় পৌঁছায়। সে সময় গ্রামের সড়ক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা বেপরোয়া গতিতে মহাসড়কে উঠলে তাকে ছাড় (সাইড) দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। আরেক মোটরসাইকেল আরোহীকে আহতবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব জানান, সাতকানিয়া-লোহাগাড়া সীমানার ফুটবল এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed