যুক্তরাজ্যে ছেলের হাতে খুন হলেন মৌলভীবাজারের বিলাত মিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের ওয়েলসের রাজ্যের কার্ডিফ শহরে পুত্রের হাতে বাংলাদেশি পিতা হত্যার শিকার হয়েছেন। হত্যকান্ডের শিকার বাবার নাম হাজী আতাউর রহমান বিলাত মিয়া। গত ২২ জুলাই ভোর রাতে তিনি নিজ বাসায় এই হত্যার শিকার হন।
সত্তোরোর্ধ বিলাত মিয়া কার্ডিফ শহরের ব্রডওয়ে এলাকার বাসিন্দা। জানা গেছে, মানসিক সমস্যায় আক্রান্ত পুত্র সন্তান ২২ জুলাই মধ্যরাতে বাবার পেটে ও গলায় ছুরি চালিয়ে দিয়ে হত্যা করে। এসময় শব্দ পেয়ে বাসার অন্য রুমে থাকা মেয়ে ও মেয়ের জামাই আসলে তাদের উপর ঝাপিয়ে পড়ে ঘাতক। এরপর সে বাসার উপরের এ্যাটিক দিয়ে লাফিয়ে পড়ে । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকেই বিলাত মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
ঘাতক পুত্র বেশকিছু দিন মানসিক হাসপাতালে ভর্তি ছিলো। কয়েকমাস আগে বাবা বিলাত মিয়া তাকে নিয়ে আসেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন জানান , নিহত বিলাত মিয়ার স্ত্রী বছর দুয়েক আগে মারা যান। ঘাতক পুত্র দাবি করেছে, তার মা তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছে বাবাকে পাঠিয়ে দিতে।
নিহত বিলাত মিয়ার গ্রামের বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা সদরের উলুআইল গ্রামে।
অপর এক পক্ষ বলছে বাবা বিলাত মিয়ার কাছে টাকা দাবি করলে দিতে অস্বীকৃতি জানানোয় এই হত্যাকান্ড হয়।
Related News
ওল্ডহামে নেবজার-এর অভিষেক ও ১০ বছর পূর্তি উদযাপন
ম্যানচেস্টার প্রতিনিধি: যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (NEBTJA)-এর অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছরRead More
সাগরপথে গ্রিসে যাওয়ার সময় হবিগঞ্জের ৬ যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে লিবিয়া থেকে সাগরপথে ইউরোপের দেশ গ্রিসেRead More



Comments are Closed