চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কোতায়ালি থানাধীন এলাকায় নির্মাণাধীন ৯ তলা ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন ফখরুল ইসলাম (২৬), মো. রাশেদ (২৪) ও মোহাম্মদ হাসান (১৮)।
ওই ভবনের আরেক শ্রমিক মো. রাসেল সাংবাদিকদের বলেন, কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হল ভবনটি ১১ তলার। ওই তিনজন ৯ তলায় কাজ করছিলেন। হঠাৎ তিনজনই একসঙ্গে নিচে পড়ে যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক শেখ তারিকুল ইসলাম। তিনি বলেন, তিন শ্রমিকের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed