সিলেটে আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জের আওয়ামী লীগের পাঁচ নেতাকে জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। হাইকোর্ট থেকে পাওয়া আট সপ্তাহের জামিনের মেয়াদ শেষে বুধবার (১৬ জুলাই) তারা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
জেলহাজতে প্রেরিত নেতারা হলেন—গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আকবর আলী ফখর, আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগ নেতা সাদেক আহমেদ।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একাধিক হত্যা মামলায় তারা এজাহারভুক্ত আসামি। উচ্চ আদালত থেকে প্রাপ্ত জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা আইন অনুযায়ী নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাদের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
Related News
সিলেটে হাসপাতালে শিশুকে ধর্ষণ, আসামীর যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় সুমেল খাঁ (৪০)Read More
লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় ১জনকে যাবজ্জীবন কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় নুরনবী নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রমRead More



Comments are Closed