দুই সন্তানের জননী ঋতু রাণী’র বাঁচার আকুতি
বৈশাখী নিউজ ডেস্ক: মেরুদণ্ড ক্ষত রোগে আক্রান্ত বেড়ী গ্রামের দুই সন্তানের জননী ঋতু রাণী দাসকে বাঁচাতে সমাজের সহৃদয়বানদের কাছে সহায়তা চেয়েছে তার পরিবার।
ঋতু রাণী দাস সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর উপজেলার হলদিপুর ইউনিয়নের বেড়ী গ্রামের সমীরণ দাসের স্ত্রী।
ঋতু রাণী দাসের স্বামী পেশায় একজন দিনমজুর। স্ত্রীর চিকিৎসায় নিজের সহায় সম্বল যা কিছু ছিলো তিনি বিক্রি করে দিয়েছেন, তাই এখন চিকিৎসার খরচ চালানোর ক্ষমতা আর তার নেই।
ঋতু রাণী দাস বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিচ তলায় ২৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
তার চিকিৎসার জন্য প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু এই চিকিৎসা ব্যয় বহন দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব নয়।
তাই ঋতু রাণীকে সরকারসহ সমাজের সহৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
সাহায্য পাঠানোর জন্য অ্যাকাউন্ট নম্বর পূবালী ব্যাংক, এছাড়া বিকাশ পারসোনাল (০১৭২৯ ৯২৩৫৭৮)।
(পুবালী ব্যাংক পিএলসি, মহিলা কলেজ ব্রাঞ্চ, সিলেট। সেভিংস একাউন্ট নাম্বার: ৫৩৪১১০১০১২০১৬)।
Related News
অস্ট্রেলিয়ার সুবর্ণ সুযোগ: জরুরী ভিত্তিতে কাজের ভিসা
বৈশাখী নিউজ ডেস্ক: ফসল কাটার মৌসুম সামনে রেখে কৃষি শ্রমিকদের দ্রুত ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেRead More
বাংলাদেশি শিক্ষার্থীদের বড় সুযোগ দিল যুক্তরাষ্ট্র, আবেদন শেষ ২৩ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের ১৫ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য বড় সুযোগRead More



Comments are Closed