Main Menu

হবিগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহি নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (১৩ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের কল্যাণপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হাসান খান শাহেদ (২৪) নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আশ্বাব উদ্দিন খানের ছেলে।

পুলিশ জানায়, বাহুবল উপজেলা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন শাহেদ ও তার দুই বন্ধু। পথে কল্যাণপুর এলাকায় পৌঁছালে ঢাকামুখী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহেদ মারা যান এবং তার দুই সঙ্গী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহেদ নিহত হয়েছেন। তার দুই সঙ্গীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed