বাহরাইনকে ৭-০ গোলে হারাল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: মিয়ানমারে এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে বাহরাইনকে ৭ গোলে হারিয়েছে বাংলাদেশ।
রোববার (২৯ জুন) ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে হারায় পিটার বাটলারের শিষ্যরা।
এদিন, ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ১০ মিনিটের মাথায় শামসুন্নাহার জুনিয়রের গোলে প্রথম লিড পায় বাংলাদেশ। এরপর ১৫ মিনিটে ঋতুপর্ণার দুর্দান্ত গোলে স্কোরলাইন ২-০ করে বাংলার মেয়েরা। ৪০ মিনিটে আবারও বাহরাইনের জালে বল জড়ায় বাংলাদেশ। এবার গোল করেন পোহাতি কিসকু। ম্যাচের অতিরিক্ত সময়ে তহুরার জোড়া গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে বাংলার মেয়েরা। ৬০ মিনিটে শামসুন্নাহার নিজের দ্বিতীয় গোল করেন। ৭৫ মিনিটে মুনকি দলের হয়ে সপ্তম গোল করেন।
র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে বাহরাইন। বাংলাদেশের র্যাংকিং ১২৮তম, আর বাহরাইন আছে ৯২তম স্থানে।
উল্লেখ্য, ‘সি’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে বুধবার (২ জুলাই) মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে বাছাইয়ে যাত্রা শুরু করেছে স্বাগতিকরা।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed