চারুনীড়ের দিনব্যাপী চিত্রাঙ্কন ও ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: চারুনীড় শিল্প চর্চা কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী চিত্রাঙ্কন ও ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) সিলেট নগরের উপশহরস্থ নজেল হারবার স্কুল ক্যাম্পাসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ৮০ জন প্রশিক্ষাণার্থী। তাদেরকে চিত্রাঙ্কন ও ক্যালিগ্রাফির মৌলিক বিষয়ে প্রশিক্ষণ দেন চারজন প্রশিক্ষক।
সকাল ১০টায় শুরু হয়ে কর্মশালা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এরপর সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেয়া হয়।
নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কবি নাজমুল আনাসারীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল, বিশেষ অতিথি ছিলেন আলী আমজদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, নাট্যকার ফাতির আহমদ ও ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) আজহার উদ্দিন খান। উপস্থিত ছিলেন নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ওমর শরীফ নোমান, ছড়াকার কামরুল আলম, চারুনীড়ের উপদেষ্টা প্রভাষক শাহীদুল মুরছালীন, কর্মশালার সমন্বয়ক রুমেল আহমদ, প্রশিক্ষক চিত্রশিল্পী কবির আশরাফ ও ইলহাম সাদী এবং ক্যালিগ্রাফি শিল্পী জাহিদুল ইসলাম ও বেলায়েত হোসেন সাকিব।
অনুষ্ঠান পরিচালনা করেন চারুনীড়ের প্রধান পরিচালক লুৎফুর রহমান তোফায়েল।
অনুষ্ঠানে অতিথিরা চারুনীড়ের এই উদ্যোগকে স্বাগত জানান। সেই সাথে ইতিবাচক শিল্প চর্চার জন্য বিভিন্ন পরামর্শ দেন। প্রেস বিজ্ঞপ্তি
Related News
সোমবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর আওতাধীন ১১Read More
সিলেটে ১৪ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ৩১৯টি ভারতীয় কম্বলসহ একটি কাভার্ডভ্যান জব্দ করাRead More



Comments are Closed