শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি এবং স্থায়ী বহিষ্কারের দাবিতে মশাল মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (২৩ জুন) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ছাত্রী হল ঘুরে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন শতাধিক শিক্ষার্থী। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন-‘ধর্ষকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘ছাত্রত্ব বাতিল চাই’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’, ‘হ্যাং দ্য রেপিস্ট’, ‘সাস্টিয়ান, এক হও, লড়াই কর’ ইত্যাদি।
মিছিল শেষে প্রধান ফটকে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নূরউদ্দিন ও জেমিমা জামানসহ অনেকে। নূরউদ্দিন বলেন, ‘আমাদের বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এবং ধর্ষকদের এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।’
জেমিমা জামান বলেন, ‘অভিযুক্তদের রিমান্ড হয়েছে, কিন্তু আমরা চাই বিশ্ববিদ্যালয় থেকে তাদের স্থায়ী বহিষ্কার নিশ্চিত হোক এবং মামলার প্রক্রিয়া যেন কোনোভাবে থেমে না যায়।’
উল্লেখ্য, গত ২ মে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থী স্বাগত দাস পার্থ ও শান্ত তারার আদনান মিলে একই বিভাগের এক ছাত্রীকে মেসে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরে ১৯ জুন ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন এবং এরপর মামলা দায়ের হলে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। বর্তমানে তারা চার দিনের রিমান্ডে রয়েছে।
এই ঘটনার পর থেকেই শিক্ষার্থীরা বিচারের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed