মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানে মার্কিন হামলার পর দেশটির পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই সতর্কতা জারি করা হয়।
মার্কিন নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিক্ষোভের আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। সোমবার (২৩ জুন) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, ইরানে মার্কিন সামরিক হামলার পর বিশ্বের যেকোনো জায়গায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে বিক্ষোভ হতে পারে বলে আশঙ্কা করছে স্টেট ডিপার্টমেন্ট। এ কারণে তারা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
এক বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্ট বলেছে, “যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিদেশে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। তাই বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।”
বিশেষ করে, যেসব দেশে আগে থেকেই মার্কিনবিরোধী মনোভাব বিদ্যমান, সেসব জায়গায় অস্থিরতা বা সহিংসতা বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
মূলত স্টেট ডিপার্টমেন্ট থেকে এই সতর্কতা এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান নিয়ে বিশ্বব্যাপী উত্তেজনা চরমে উঠেছে।
Related News
সৌদি আরবের সর্বোচ্চ ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত পিআইএফ টাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবনRead More
রিয়াদে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরেRead More



Comments are Closed