Main Menu

অনলাইনে ফাঁদ, ১০ দিনে কোটি টাকা খোয়ালেন ব্যাংক কর্মকর্তা

বৈশাখী নিউজ ডেস্ক: বাড়তি আয়ের আশায় অনলাইনে বিনিয়োগ করেছিলেন পুরান ঢাকার এক ব্যাংক কর্মকর্তা। ‘আপওয়ার্ক ফ্রন্টডেস্ক-২০২৩’ নামের একটি ভুয়া প্ল্যাটফর্মের ফাঁদে পড়ে মাত্র ১০ দিনে ১ কোটি ১০ লাখ টাকা খুইয়েছেন তিনি।

চাকরির পাশাপাশি অতিরিক্ত আয়ের আশায় তিনি গত বছরের ডিসেম্বর থেকে অনলাইনে কাজ শুরু করেন। শুরুর দিকে কয়েক হাজার টাকা পেলেও পরে তাকে ‘ভিআইপি গ্রুপে’ যুক্ত করা হয় এবং মোটা অঙ্কের লভ্যাংশের প্রলোভন দেখিয়ে একাধিক ব্যাংক হিসাবে টাকা জমা দিতে বলা হয়।

পরিবার ও ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট এক কোটি টাকার বেশি বিনিয়োগ করেন তিনি। পরে বুঝতে পারেন, পুরো প্ল্যাটফর্মটি ভুয়া। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা প্রতারকেরা এখন উধাও।

গত ২১ মে লালবাগ থানায় তিনি মামলা দায়ের করেছেন।

লালবাগ থানার ওসি মোস্তফা কামাল খান বলেন, এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

ভুক্তভোগী কর্মকর্তা বলেন, ‘ডিজিটাল প্রতারণার এমন কৌশলে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। এখন পুলিশের কাছেই আমার শেষ ভরসা।’’

Share





Related News

Comments are Closed