Main Menu

সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবী, সাবেক পাবলিক প্রসিকিউটর, প্রবীণ রাজনীতিবিদ মোঃ আব্দুল গফফার এডভোকেট আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

আজ রোববার (২২ জুন) বেলা দেড়টায় নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিলেট জেলা বারের আইনজীবী মঈনুল হক বুলবুল রোববার দুপুরে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। আব্দুল গাফফার সিলেট জেলা বারের সিনিয়র সদস্য। তিনি সিলেটের পাবলিক প্রসিকিউটর হিসেবেও দায়িত্ব পালন করেন।

আব্দুল গাফ্ফার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের শোক;
সিলেট জেলা বিএনপি’র সিনিয়র উপদেষ্টা ও একাধিকবারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফ্ফার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ তিনি ইন্তেকাল করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

এক শোকবার্তায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মোর্শেদ বলেন “অ্যাডভোকেট আব্দুল গফ্ফার এর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমরাও গভীরভাবে সমব্যথী। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে ছিলেন গভীরভাবে আস্থাশীল। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন-সংগ্রামে তার সাহসী ও সক্রিয় ভূমিকা ছিল প্রশংসনীয়। মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন।”

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Share





Related News

Comments are Closed