সিলেটে ২৪ ঘন্টায় আরও দুইজনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।
শনিবার (২১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় ৯ জনের করোনাভাইরাস পরীক্ষার পর নতুন করে দুইজনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন করে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে সিলেটে ৮৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আক্রান্তদের ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঁচজন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও আল হারামাইন হাসপাতালে একজন।
Related News
সিলেটে হামের উপসর্গে নিয়ে আরও এক শিশুর মৃত্যু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হামের উপসর্গ নিয়ে সিলেটে হাসপাতালে চিকিৎসাধীন ইব্রাহিম নামে ৭Read More
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩Read More



Comments are Closed