হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
আন্তর্জাতিক ডেস্ক : এবার ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরানের বিভিন্ন প্রদেশ।
স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) রাত ১টা ৩৩ মিনিটে ভূমিকম্প অনুভব করেন দেশটির মানুষ।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, কোম শহরে ভূমিকম্পটি উৎপত্তি হয়েছে।
রাজধানী তেহরানের বাসিন্দারাও কম্পন টের পেয়েছেন। এ সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকের মধ্যে শঙ্কা তৈরি হয় ইসরায়েলি হামলার কারণে মাটি কেঁপে উঠেছে।
তবে পরবর্তীতে জানা যায়, কোম শহরে ভূমিকম্প আঘাত হেনেছে। যেটির প্রভাব দেশের বিভিন্ন জায়গায় পড়েছে।
ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র : দ্য গার্ডিয়ান
Related News
হুথি হামলার শঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ বার সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সৌদি আরব। সম্ভাব্য ক্ষেপণাস্ত্রRead More
সৌদি আরবের সর্বোচ্চ ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত পিআইএফ টাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবনRead More



Comments are Closed