ইসরায়েলে নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরু
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে নতুন করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে আলজাজিরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, রোববার (১৫ জুন) সন্ধ্যার কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীও নতুন এক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। নাগরিকদের সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে, শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন শহরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জায়নবাদীদের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালায় তেহরান। এতে বহু ইসরায়েলি হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পাল্টাপাল্টি এই হামলায় উভয় দেশের কয়েক শতাধিক মানুষ হতাহত হয়েছেন।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed