কমলগঞ্জে দুই ভাতিজিকে হত্যার ঘটনায় চাচা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনায় চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার মধ্যবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মাসুক আলী উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঠালকান্দি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাতিজিকে হত্যার ঘটনায় অভিযুক্ত চাচা মাসুক আলীকে আজ বিকেলে মধ্যবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
এর আগে, গত মঙ্গলবার (৩ জুন) উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঠালকান্দি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাতিজি শারমিন আক্তার ও মাছুমা বেগমকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে তাঁদের চাচা মাসুক আলীর বিরুদ্ধে। নিহত দুই তরুণী একই গ্রামের আবু মিয়ার মেয়ে।
Related News
শমশেরনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবক আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের মোকামবাজার এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে পাপন পাল (১৮)Read More
চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে সভাপতি রাজু, সম্পাদক মুকেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ প্রায় আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনেRead More



Comments are Closed