মৌলভীবাজারে সাবেক মন্ত্রীর ছোট ভাই গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর ছোট ভাই ও আওয়ামী লীগ নেতা সৈয়দ মোস্তাক আলীকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে শহরের বেরিরপাড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
জেলা পুলিশ মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমানের বরাত দিয়ে জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালত থেকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More
কমলগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসিRead More



Comments are Closed