আজমিরীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাড়ির পাশে জমিতে পানি দেয়ার ড্রেনে গোসল করার সময় বজ্রপাতে সাজু মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১১ মে) বিকাল আনুমানিক পৌনে পাঁচটায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
বজ্রাঘাতে নিহত সাজু মিয়া কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের তজম আলী মিয়ার পুত্র।
স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার বিকালে সাজু মিয়া তার বাড়ির পাশে জমিতে পানি দেয়ার ড্রেনে গোসল করতে যায়। এসময় হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে গোসলরত অবস্থায়ই বজ্রপাতের শিকার হন সাজু। তাৎক্ষনিক স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন সাজুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আ.রব মিয়া জানান, রবিবার বিকালে সাজু মিয়া তার বাড়ির পাশে একটি ড্রেনে গোসল করার সময় বজ্রপাতে আহত হয়। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক সাজু মিয়াকে মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বজ্রপাতে সাজু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলা কারাগারে মাদক মামলার আসামি এনামুল হাসান (৩২) নামে এক হাজতিরRead More
সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের অলিপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল খালেক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহতRead More



Comments are Closed