সিলেটে সুরমা নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মাছিমপুর এলাকায় সুরমা নদী থেকে এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে সিলেট কোতোয়ালি থানাধীন সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির একদল সদস্য মরদেহটি উদ্ধার করে।
জানা যায় নগরীর মাছিমপুর কুড়িপাড়ার মৃত কানাই কুড়ির স্ত্রী সুনিতা কুড়ির (৬০) মরদেহ এটি।
পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
সুনিতা কুড়ির মৃত্যুর কারণ জানা যায়নি, তবে জানা গেছে তিনি শ্বাসকষ্টের রোগী ছিলেন।
« বাংলাদেশ মনিপুরী ছাত্র সমিতির মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ (Previous News)
(Next News) এক সপ্তাহের বকেয়া বেতন পরিশোধ, কাজে ফিরেছে চা শ্রমিকরা »
Related News
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার শিশু যৌন নির্যাতন ও বলাৎকারর চেষ্টার অভিযোগে মাদ্রাসারRead More
সিলেটে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে সিলেটের মুরাদপুর বাইপাস এলাকায়Read More



Comments are Closed