সাবেক সংসদ সদস্য খন্দকার মালিকের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিএনপি প্রতিষ্ঠাতাদের অন্যতম, শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান’র রাজনৈতিক সহচর, বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সিলেট-১ আসনের তিন বারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম খন্দকার আব্দুল মালিকের ১৮তম মৃত্যু বার্ষিকী আজ।
১৯২০ সালে ব্রিটিশ ভারতের আসামের সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের আহমদপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
সিলেট বিএনপি প্রতিষ্ঠাতাদের অন্যতম মরহুম খন্দকার আব্দুল মালিক। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৮ আসন থেকে বিএনপির দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের পঞ্চম ও ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
খন্দকার আব্দুল মালিক সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রতিষ্ঠা কালিন ১৯৬৬ সালে থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ১২ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি ১৯৮৩ সাল থেকে ৩০ মার্চ ১৯৮৬ সাল পর্যন্ত পূণর্বার সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ২০০৪ সালের ৯ মে তিনি মৃত্যুবরণ করেন।
তার ভাই খন্দকার আব্দুল জলিল পূর্ব পাকিস্তানের সংসদ সদস্য ছিলেন। তার কনিষ্ঠ ছেলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে ঐক্য ফ্রন্টের প্রার্থী ছিলেন।
Related News
সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠন
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখারRead More
সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর তালতলার দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৬Read More



Comments are Closed