Main Menu

পঞ্চগড়ে নববর্ষে শিশু-কিশোরদের ঘুড়ি উৎসব

Manual7 Ad Code

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে বাংলা নববর্ষ উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে জেলার সদর উপজেলার জগদল উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ষড়ঋতু এই উৎসবের আয়োজন করে ।

শিশু-কিশোররা রং-বেরঙের ঘুড়ি ও নাটাই হাতে নিয়ে জগদল উচ্চ বিদ্যালয়ের মাঠে আসেন । প্রজাপতি, চিল, ঈগল ও মাছ আকৃতির ঘুড়ি আকাশে উড়ায় তারা। যার ঘুড়ি বেশি সময় আকাশে থেকেছে তাকে দেওয়া হয় পুরষ্কার। উৎসবকে আরো আনন্দময় করে তুলতে আয়োজন করা হয়েছিল লোকজ সঙ্গীতের। উৎসবে প্রায় ২০০ শিশু-কিশোর অংশ নেয়।

Manual7 Ad Code

ঘুড়ি উৎসব ছাড়াও ষড়ঋতু সংগঠনটি বিভিন্ন গ্রামীণ খেলাধুলার আয়োজন করেছিল। এসব খেলা দেখতে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ।

Manual5 Ad Code

এদিকে, বাংলা নববর্ষ উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসন লাঠি ও হা-ডু-ডুসহ গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code