অপরাধীদের দ্রুত সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হবে: সাস্কৃতিক উপদেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: সাস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী বলেছেন, চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার র্যালীর অনুসঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোসররা এসব ঘটিয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বেলা দুইটায় সিলেট সার্কিট হাউজে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন।
দুষ্কৃতকারীদের সতর্ক করে উপদেষ্টা বলেন, ইতোমধ্যেই বিষয়টি নিয়ে সরকার তার স্পষ্ট অবস্থান তুলে ধরেছে। অপরাধীদের দ্রুত সময়ের মধ্যই গ্রেপ্তার করা হবে।
তিনি বলেন, জাতি আজ ঐক্যবদ্ধ। সবার ঐক্য দিয়ে এসব অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব।
গতকালের ঘটনার প্রেক্ষিতে সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরছেন জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, এবার সকল ধর্ম জাতি সবার সমন্বয়ে বিশাল আয়োজন হচ্ছে শুধু মাত্র বৈশাখকে কেন্দ্র করে যা দেশকে নতুন ভাবে চিনবে মানুষ।
চৈত্র সংক্রান্তির ছুটি ও বৈশাখের আয়োজনে সর্বস্তরের মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহনের আহ্বান জানিয়ে ফারুকী বলেন, কোন শঙ্কা বা সংশয় নয় বরং উৎসবমুখর পরিবেশে সকল আয়োজন সম্পন্নের জন্য আইনশৃংখলা বাহিনীসহ সবাইকে প্রস্তুত রাখা হয়েছে।
Related News
ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে টাওয়ার অব লন্ডনে বাংলাদেশি শিক্ষার্থীরা
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব স্কটল্যান্ডের লন্ডন ক্যাম্পাসের বাংলাদেশিRead More
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করাRead More



Comments are Closed