উখিয়ায় দু’পক্ষের সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাল্টা-পাল্টি হামলায় উভয় পক্ষের তিনজন নিহত হয়েছেন।
রোববার (৬ এপ্রিল) দুপুরে রাজাপালং ইউনিয়নের কুতুপালংয়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় মসজিদের খতিব ও জামায়াত নেতা নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।
তিনি বলেন, কুতুপালং পশ্চিম পাড়া গ্রামের সামান্য জায়গা নিয়ে দুই পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রোববার সকালে বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে তাদের মাঝে সংঘর্ষ হয়। এ সময় হামলা-পাল্টা হামলা ও এলোপাতাড়ি কোপানোয় উভয়পক্ষের অনেকেই আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাদেরকে নিকটস্থ এমএসএফ, আলিফ ও উখিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৩জনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে হঠাৎ করে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে মাওলানা মামুনসহ তিনজন নিহত হয়।
উখিয়া থানার ওসি আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed