Main Menu

মোটরসাইকেলে পঞ্চগড়ে বেড়াতে এসে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

Manual5 Ad Code

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: মোটরসাইকেলে বন্ধুদের সাথে ঢাকা থেকে পঞ্চগড়ে ঘুরতে এসে ট্রাকের ধাক্কায় ফরহাদ আহমেদ সিয়াম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে মাহফুজ হাসান (৩০) নামের মোটরসাইকেলের অপর আরোহী।

Manual3 Ad Code

নিহত সিয়াম মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা ডিএমপির নিউমার্কেট এলিফ্যান্ট রোডে থাকতেন বলে জানা গেছে। আহত মাহফুজ হাসানের বাড়ি ঢাকার মিরপুরে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় দুর্ঘটনার পর আহত ফরহাদ আহমেদ সিয়ামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে মাহফুজ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউপির সরকার পাড়া গ্রামের বটতলী নামক স্থানে বোদা-দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

Manual5 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ১৪টি মোটরসাইকেল নিয়ে ১৯ জনের রাইডার টিম পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্যুরে যাওয়ার পথে বৃহস্পতিবার বিকেলে সরকার পাড়া গ্রামের বটতলী নামক স্থানে পৌঁছালে পঞ্চগড় থেকে আসা গরুবাহী একটি ট্রাকের ধাক্কায় এই দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। এ সময় বাইকার টিম ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “স্থানীয়দের সহায়তায় ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code