Main Menu

সিলেট জেলা ও মহানগর বিএনপির ঈদের শুভেচ্ছা বিনিময় শনিবার

বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভায় মিলিত হবেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার (৫ এপ্রিল) দুপুর ১২টায় নগরীর আল-হামরা শপিং সিটির লিফটের ৫ম তলা বাফেট প্যারাডাইস হোটেলের হল রুমে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত হবে।

ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ে সাংবাদিকদের উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।-বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed