মাধবপুরে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, নোয়াখালী থেকে স্বামী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার হাড়িয়া গ্রামে ঈদের দিন সকালে শ্বাসরোধ করে স্ত্রী আংগুরা খাতুন (২২) কে হত্যার ঘটনায় পুলিশ ঘাতক স্বামী নাজমুল হোসেন (২৬) কে ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই নোয়াখালীর সুধারাম থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
গত মঙ্গলবার (১ এপ্রিল) রাতে মাধবপুর থানা পুলিশের একটি টিম ঘাতক নাজমুল হোসেনকে গ্রেপ্তার করে। সে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্র জানা যায়, তথ্য প্রযুক্তির মাধ্যমে নাজমুলের অবস্থান নিশ্চিত হওয়ার পর মাধবপুর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক শাহনুরের নেতৃত্বে মাধবপুর থানা পুলিশের একটি টিম নোয়াখালীর সুধারাম থানা পুলিশের সহায়তায় সুধারামের একটি বাড়ি থেকে নাজমুলকে গ্রেপ্তার করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত নাজমুলকে ২ এপ্রিল বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
হবিগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণ, প্রকাশ্যে ঘুরছে মামলার অভিযুক্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহমিনা আক্তার নিখোঁজের একRead More
হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলা কারাগারে মাদক মামলার আসামি এনামুল হাসান (৩২) নামে এক হাজতিরRead More



Comments are Closed